রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

কালীগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।

সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. কফিল উদ্দিন খান। তিনি শিক্ষার গুণগত উন্নয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন-আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইমামউদ্দিন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক লি. ঢাকা উত্তরা শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, মধুমতি ব্যাংক পিএলসি গুলশান শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. আমানউল্লাহ খান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, অভিভাবকদের মতবিনিময় এবং শিক্ষার মানোন্নয়নে সার্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজনে প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া