বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের। উপত্যকার উধমপুর জেলায় এই সংঘর্ষের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সেনা নিহত হয়েছেন।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগেরদিন কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটলো।

এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে, জম্মু ও কাশ্মিরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যে সেখানে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি টের পাওয়ায় অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী ও পুলিশ। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ লড়াই শুরু হয়।

জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তারা জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মির পুলিশের সাথে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষপর্যন্ত নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে এখনো অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র একদিন আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া