শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্ঠরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   227 বার পঠিত

কুষ্ঠরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ও এনজিও সংস্থা প্রয়াসের আয়োজনে কুষ্ঠরোগ প্রতিরোধ ও আরোগ্য লাভে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুষ্ঠরোগের বিভিন্ন বিষয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক সার্ভিল্যান্স মেডিকেল অফিসার মফিজুর রহমান ফিরোজ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও এনজিও সংস্থা প্রয়াসের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ সনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হলে শারীরিক ক্ষতির পরিমান কমে আসে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠরোগীর চিকিৎসা দেয়া হয়ে থাকে। তাই শরীরে অনুভূতিহীন যেকোন ফ্যাকাসে দাগ হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়াও কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহনের পাশাপাশি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ এনজিও সংস্থা প্রয়াসের ফিল্ড ফ্যাসেলেটেটর মোঃ আরিফুর রহমানসহ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া