মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

টাঙ্গাইলের সখীপুরে শীত আসার আগেই খেজুর রস সংগ্রহ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে গাছিরা। উপজেলার বিভিন্ন গ্রামের গাছিদের মধ্যে কয়েক দিন ধরে এ ব্যস্ততা চোখে পড়ার মতো। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার আশায় অন্যান্য জেলা ও উপজেলা থেকে গাছিরা এসে বাসা নিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামে। শীত শুরু হওয়ার সাথে সাথেই যেন খেজুর রস সংগ্রহ করে বেশি দামে বিক্রি করা যায় সে জন্যই তাদের এই আগাম প্রস্তুতি। শীত শুরু হলেই গাছে মাটির হাড়ি বাঁধবেন। বাদুর যাতে রস নষ্ট করতে না পারে সে জন্য গাছে নেট দিবেন বলে জানায় গাছিরা।

আজ ২২ অক্টোবর মঙ্গলবার সরজমিনে উপজেলার, তক্তারচালা, হতেয়া, কচুয়া, বড়চওনা, নলুয়া, বেড়বাড়ি, বহেড়াতৈলসহ বেশ কিছু এলাকায় খেজুর গাছ পরিষ্কার করতে দেখা যায়।

সিরাজগঞ্জ থেকে আসা আবুবকর ইসলাম বলেন, শীতের শুরুতেই বাজারে খেজুরের কাঁচা রসের ব্যাপক চাহিদা থাকে এবং এই রসের মূল্য অনেক বেশি। তিন থেকে চার মাস পরিশ্রম করলে অনেক টাকা আয় করা যায়।

প্রতিমা বংকী গ্রামের সাইফুল ইসলাম সানি বলেন, গাছিরা প্রতি গাছ থেকে রস সংগ্রহ করে রান্না করা তিন কেজি রস আমাকে দিবে আর অবশিষ্ট রস তারা নিয়ে নিবে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া