জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 117 বার পঠিত
দেশি–বিদেশি গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ ‘উইন্টার ২০২৫’ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের লক্ষ্য সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এমএস ও পিএইচডি ডিগ্রির গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের গবেষণা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের কৃষিখাতের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নিয়মিত পড়াশোনার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত পিএইচডি গবেষকসহ মোট ২৪৯ জন এমএস এবং ৫ জন পিএইচডি শিক্ষার্থী অংশ নেন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah