শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাকৃবির ১২ শিক্ষার্থী পেলো আন্তর্জাতিক এনইএফ বৃত্তি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

গাকৃবির ১২ শিক্ষার্থী পেলো আন্তর্জাতিক এনইএফ বৃত্তি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ), জাপান কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নয়জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছেন। পরিবেশ সংরক্ষণে অনন্য দায়বদ্ধতা ও উৎকৃষ্ট শিক্ষাগত সাফল্যের জন্য তারা মনোনীত হয়েছেন।

আজ ২ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃত্তির আওতায় প্রতিজন শিক্ষার্থী বার্ষিক ৩৮ হাজার টাকা হারে তিন বছর পর্যন্ত এ আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের অক্টোবর মাসে গাকৃবির ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি লাভ করেছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সুনামের আরেকটি স্বীকৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্যের স্বীকৃতি পাচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নে শিক্ষার্থীদের দায়িত্ব ও অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। বাংলাদেশকে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে যে ধারাবাহিক সহায়তা জাপানের এনইএফ দিয়ে আসছে, তা দুই দেশের বন্ধুত্ব ও বৈশ্বিক পরিবেশ চিন্তার এক অনন্য উদাহরণ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের শিক্ষার্থী নাফিসা জান্নাত অনুভূতি প্রকাশ করে বলেন, মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে হয়েও এনইএফ বৃত্তি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতে জাপানের উচ্চশিক্ষা গ্রহণ করে এমন কিছু করতে চাই, যা দেশ এবং বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও গাকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া