মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার জন্য বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

গাজার জন্য বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুর্ভিক্ষ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বব্যাপী অনশন কর্মসূচি চালানোর আহ্বান জানিয়েছে তরুণদের একটি সংগঠন।

তারা ‘গাজার জন্য সমর্থন’ নামে একটি বিশ্বব্যাপী অনশন প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে।

আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

গ্লোবাল ইয়ুথ মুভমেন্ট নামের এই সংগঠনের কর্মীরা জানিয়েছেন, তারা চান গাজার অবরোধ ভেঙে ফেলা হোক, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত বন্ধ করা হোক এবং ১ নভেম্বর থেকে উত্তর গাজায় মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়া হোক।

ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ধর্মঘট শেষ হবে না।

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় বারবার বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। গাজার মাটিতে কাজ করা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে যে, ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে ওই উপত্যকায় খাদ্য নিরাপত্তাহীনতার মাত্রা বিপর্যয়মূলক পর্যায়ে বাড়ছে। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া