মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা ও লেবাননে ৮ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

গাজা ও লেবাননে ৮ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এর তিন সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ ২৫ অক্টোবর শুক্রবার গাজার জাবালিয়ায় ট্যাংকের ওপর বোমা বিস্ফোরণের ফলে এই তিন সেনা প্রাণ হারান। এ ঘটনায় আরো কয়েকজন সেনা আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেনাদের পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করা হয়েছে। তবে এই হামলার পেছনে হামাস না অন্য কোন গোষ্ঠী যুক্ত, তা স্পষ্ট করেনি ইসরায়েল।

অন্যদিকে, লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নতুন করে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। লেবাননে স্থল হামলায় অংশ নিতে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে এই হামলার শিকার হন তারা। এতে পাঁচজন প্রাণ হারান এবং ১৯ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহতদের সবাই ইসরায়েলি আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এদের মধ্যে মাওরি নামে একজন উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা যায়, হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। রসদ বিতরণ পয়েন্টে এই হামলা হলে সেখানে উপস্থিত সেনারা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হন। একটি রকেট একটি বাড়িতে আঘাত করে, যেখানে রসদ বিতরণ কার্যক্রম চলছিল।

আইডিএফ জানায়, দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সকালে আরো একটি হামলায় লেবাননে আরেক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া