সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের গাছায় জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

গাজীপুরের গাছায় জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর গাছা থানার ভূষিরমিল এলাকায় ‘সাদিয়া জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে দোকানের তালা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ ওই দোকানের মালিক ছিলেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন এবং নিরাপত্তার কারণে রাতেও দোকানের ভেতরেই ঘুমাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি স্বাভাবিকভাবে দোকানের ভেতর ঘুমাতে যান। প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। কিন্তু রোববার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকান বন্ধ দেখে আশপাশের ব্যবসায়ীরা সন্দেহ করেন। দীর্ঘক্ষণ দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআইয়ের কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। দোকান থেকে কোনো স্বর্ণালংকার বা নগদ টাকা খোয়া গেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া