শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের শ্রীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায় বেগম আয়েশা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান।

জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আতিকুর রহমান আতিক ও কাওসার আহমেদ সাকিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মোস্তাফিজুর রহমান রোমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কারী সিরাজুল ইসলাম আহমদ, মো. শহিদুল ইসলাম, কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. শামীম আহমেদ এবং সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া