শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে

গাজীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

গাজীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার, সোনারবাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি নূরে আলম, মহিলা অভিভাবক মাজেদা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া