জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আব্দুল মোতালেব ও খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটি গঠনে কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭জুন মঙ্গলবার বিকালে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে উক্ত আনন্দ মিছিলটি ধলাদিয়া ডিগ্রী কলেজ হতে ঢাকা-কাপাসিয়া রোড হয়ে রাজাবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সদস্য নাজমুল হুদা শাহীন, সদস্য শাহানুর সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah