সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী এনপিজেএ সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফের মনোনয়ন দাখিল

হাকিকুল ইসলাম খোকন   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   509 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী এনপিজেএ সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফের মনোনয়ন দাখিল

সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর পক্ষে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন জমা প্রদান

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ পোর্টাল brahmanbaria2usa.com এর সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র ও প্রতিশ্রুতিবদ্ধ সেবক হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আরিফ কেবল একজন প্রবাসী নন; তিনি দীর্ঘ প্রবাস জীবনে (আমেরিকা) আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং সফলতা অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রবাস জীবনে অর্জিত এই বৈশ্বিক জ্ঞান, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সফলভাবে কাজে লাগাতে পারবেন।

​আরিফুর রহমান আরিফের রাজনৈতিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একজন সাবেক ছাত্রনেতা এবং ছাত্র সংসদের নির্বাচনের প্রতিনিধি ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের সাথে জড়িত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনগণের প্রতি তাঁর লড়াকু মানসিকতার প্রমাণ দেয়।
এই অভিজ্ঞতা তাঁকে স্থানীয় সমস্যাগুলো গভীর থেকে অনুধাবন করতে সাহায্য করে।

আরিফুর রহমান আরিফ প্রবাস জীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতির নির্ভীক, লড়াকু মানসিকতার এক অনন্য সমন্বয়।

তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের কাছে এমন একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন, যিনি প্রগতিশীল চিন্তা ও স্থানীয় রাজনৈতিক ভিত্তির মাধ্যমে এই এলাকার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।

​ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তিনি অঙ্গীকারবদ্ধ। আরিফুর রহমান আরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারার সিদ্ধান্তের জন‍্য নিউজ পোর্টালে জার্নালিস্ট এসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং জেএসএফ বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ।

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া