নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 604 বার পঠিত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. রেজাউল ইসলাম ভূইয়া।
আজ ২৮ আগস্ট বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে সদর উপজেলার কয়েকটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাসির আহমেদ খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মাহবুবুর রহমান, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওঃ সিরাজ আকরাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রুমানা আক্তার শ্যামলী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইয়াছমিন, জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান। ত্রাণ বিতরণকালে এড. রেজাউল ইসলাম ভূইয়া বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা করা হচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থেকে সহায়তার আহবান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার আখাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হবে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah