শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মিনা বেগম মিনি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   405 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মিনা বেগম মিনি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিত্ব করতে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল মিনা বেগম মিনি,।

আজ ১২ এপ্রিল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল মিনা বেগম মিনি বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক অবদান ও ত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে যারা মাঠ পর্যায়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, যোগ্য প্রার্থী নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপন ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং প্রান্তিক নারীদের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিনা বেগম মিনি বলেন, প্রার্থীর সততা, সুনাম, সামাজিক কাজের অভিজ্ঞতা ও দলীয় গ্রহণযোগ্যতা থাকতে হবে। এতে করে তারা সংসদে জনগণ ও নারীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া