রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই বাজেটে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে: জি এম কাদের

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   516 বার পঠিত

এই বাজেটে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে: জি এম কাদের

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় দাবি করে বিরোধীদলের নেতা জিএম কাদের বলেছেন, এই বাজেটের পরে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। পরোক্ষ করে বোঝা বাড়বে। মুক্তির উপায় নেই জনগণের। পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ বাড়বে না, চাকরির সুযোগ সৃষ্টি হবে না।

আজ ৬ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, বাজেট হয়েছে গতানুগতিক। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশেষ কিছু নেই এবারের বাজেটে। মূল্যস্ফীতির গতি রোধ করে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নেই।

সংসদ অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে জি এম কাদের বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি। রিজার্ভ প্রতিদিন কমছে। এ থেকে উত্তরণের উদ্যোগ নেই বাজেটে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে পরিচালন ব্যয়ই ৫ লাখ ৬ হাজার কোটি টাকা। রাজস্ব আয় দেখানো হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। ৬২ শতাংশ প্রত্যক্ষ কর, বাকিটা পরোক্ষ। এতে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়ে দেওয়া হয়েছে। রিকশাচালক, ভিক্ষুকদেরও কর দিতে হবে। গরীব বাঁচানোর কোনো চোখে পড়ছে না।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাপার এমপিরা।

Facebook Comments Box

Posted ৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া