বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কলেজ শাখা ছাত্রদলের দুই কমিটির অনুমোদন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

গাজীপুরে কলেজ শাখা ছাত্রদলের দুই কমিটির অনুমোদন

গাজীপুরের কালীগঞ্জে কলেজ শাখা ছাত্রদলের দুইটি নতুন কমিটি অনুমোদন পেয়েছে। ৩০ জুন সোমবার রাতে গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এসব কমিটির অনুমোদন প্রদান করা হয়।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের নতুন ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে হাসিবুল হোসেন শান্তকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ হাসান হিমেল।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রাশিদুল ইসলাম জীবন, সহ-সভাপতি তৈয়বুর রহমান অপু, হাসিবুল হাসান রিমন, আসরাফ আলী মোল্লা ও সুমন ব্যাপারী, আশিক আদনান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত, আব্দুল্লাহ আল নোমান ও সবনিল ইসলাম প্রত্যয়, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিদুল, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান রাহাত, ক্রীড়া সম্পাদক রাহাত হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহার নিপুন।

অপরদিকে, উপজেলার জামালপুর কলেজ শাখা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লুৎফর রহমান।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোকাব্বির হোসেন, সহ-সভাপতি: মো. আশিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. পারভেজ হাসান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক: আসিক মিয়া।

দুইটি কলেজ শাখার কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে গাজীপুর জেলা ছাত্রদল কমিটি।

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া