শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের মানববন্ধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   185 বার পঠিত

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের মানববন্ধন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা।

আজ ১ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জানান, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ।

তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। বিতর্কিত কমিটি বাতিল না হলে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে।

বক্তারা আরও দাবি জানান, দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে এবং এ সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিট দ্রুত নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার গাজীপুরের শিববাড়ী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এছাড়া শনিবার বিকেলে তারা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ব্লকেড কর্মসূচি পালন করেন।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া