জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 196 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। আজ ৩ জুলাই বৃহস্পতিবার সকালে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মিলনায়তনে ফল উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান। ফল উৎসবে দেশীয় নানা জাতের ফল নিয়ে স্টলে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে আসা দর্শনাথী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন। সকলের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।
মেলায় দেখা মিলছে বিভিন্ন দেশি ফলের। ডেউয়া, সফেদা, বিলাতি গাব, করমচা, কাউফল, শরিফা, অড়বরই, বেতফল ও লটকনের মতো ফলগুলো আগ্রহভরে দেখছিলেন মেলায় শিক্ষার্থীরা। অনেকে মোবাইল ফোনে ছবি তুলে নিচ্ছিলেন। শিক্ষার্থীরা জানান, এখানে এমনও অনেক ফল দেখছি, যেগুলো আগে দেখার সুযোগ হয়নি।উদ্যোগটা খুবই ভালো। আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উৎসবটি একাডেমির সবার জন্য উন্মুক্ত ছিল। উৎসবে বিভিন্ন রকমের ফল পরিবেশন করা হয়েছে। ফলের মধ্যে ছিল কলা, আম, কাঁঠাল, আনারস, লিচু, পেয়ারা, জাম, বাঙ্গি, লটকন ইত্যাদি দেশীয় ফল।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah