বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

গাজীপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলা শাখার উদ্যােগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ জুন বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদিকা গুলনাহার বেগমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর জেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া