অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত
গাজীপুরে রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার দুপুরে গাজীপুর সদর উপজেলার কেশরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেবু, পেয়ারা ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বেলাই বিলের পাড়ে কেশরিতা বাজারসংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
‘ট্রিজ অব লাইফ ২০২৬’ কর্মসূচির আওতায় এসব চারা সরবরাহ করে রোটারী ক্লাব অব ঢাকা মিড টাউন।
চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, রোটারিয়ান নজরুল ইসলাম রুবেল, রোটারেক্ট ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, রোটারেক্টর কাজী ফয়সাল, কেশরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, বাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল উদ্দিন পলান ও শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে বেলাই বিলের মৎস্য অভয়াশ্রমে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৃগেল, তেলাপিয়া, রুই ও কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা পানিতে ছাড়া হয়।
কর্মসূচিতে রোটারী ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah