শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৩ জুলাই রবিবার সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।

আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী ।

এ-সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া