সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   187 বার পঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কর্তৃক “উদ্ভাবিত ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগারের মাধ্যমে খামারির দোরগোড়ায় দুধের গুণগত মান যাচাইকরণ” শীর্ষক এক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খামারির পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তার জন্য নিরাপদ দুধ সরবরাহের লক্ষ্যে ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগারের ব্যবহার ও বাস্তব প্রয়োগ শেখানোই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে আজ ২০ জানুয়ারি মঙ্গলবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার প্রযুক্তির উদ্ভাবক ড. মো. মোর্শেদুর রহমান। প্রশিক্ষণে গাজীপুর জেলার কাউলতিয়া এলাকা থেকে ২০ জনসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক ও অনুষ্ঠানের সঞ্চালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান। পরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা এই বিশ্ববিদ্যালয় গুণগত শিক্ষা প্রদানের পাশাপাশি কৃষিখাতের উন্নয়নে গবেষণার মাধ্যমে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজকের এ ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার কেবল একটি প্রযুক্তি নয়, এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার।”

তিনি আরও বলেন, খামারির দোরগোড়ায় দুধের গুণগত মান যাচাইয়ের সুযোগ তৈরি হলে ভেজাল রোধ হবে, খামারিরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারা নিরাপদ খাদ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

প্রশিক্ষণের তাত্ত্বিক ও ব্যবহারিক পর্বে ড. মোর্শেদুর রহমান দুধের গুণগত মান নির্ধারণের আধুনিক পদ্ধতি, ভেজাল শনাক্তকরণ এবং ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বলেন, “এই প্রশিক্ষণ খামারিদের জন্য জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণের একটি মানবিক উদ্যোগ, যা দুধ সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ ও ভোক্তা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণে সহায়ক হবে।”

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগারটি দুধের পুষ্টিমান নির্ণয়, ভেজাল শনাক্তকরণ, অ্যান্টিবায়োটিকের উপস্থিতি, ম্যাস্টাইটিস পরীক্ষা, জীবাণুর সংখ্যা নির্ণয়সহ পরীক্ষণ, প্রশিক্ষণ ও নাগরিক সচেতনতামূলক সেবা প্রদান করে আসছে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া