রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর বিকেবিতে আঞ্চলিক ব্যবস্থাপকের বিদায় ও নতুন যোগ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   249 বার পঠিত

গাজীপুর বিকেবিতে আঞ্চলিক ব্যবস্থাপকের বিদায় ও নতুন যোগ

গাজীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক ব্যবস্থাপকের বিদায় ও নতুন যোগ দেওয়া ব্যবস্থাপকের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপমহাব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান এবং নতুন যোগ দেওয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকিরকে (উপমহাব্যবস্থাপক)।

বিকেবির ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান, নতুন যোগ দেওয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকির।

এছাড়া বক্তব্য রাখেন- মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর শাখা ব্যবস্থাপক (এজিএম) কার্তিক চন্দ্র সেন, ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মো. জামেনুর রহমান, কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ছোটোন তালুকদার, সাওরাইদ বাজার শাখা ব্যবস্থাপক মো. তানজিমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মুখ্য অঞ্চলের কর্মকর্তা কর্মচারীরা।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া