মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ নিয়োগে মহিলাকে বেছে নিলেন ট্রাম্প!

হাকিকুল ইসলাম খোকন   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

গুরুত্বপূর্ণ নিয়োগে মহিলাকে বেছে নিলেন ট্রাম্প!

ওভাল অফিসের ‘চিফ অফ স্টাফ’ পদে সুসি ওয়াইলসের পরে এ বার রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিক। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রেও এক মহিলাকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

এলিসকে রাষ্ট্রপুঞ্জে পাঠানোর কথা ঘোষণা করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমার পরবর্তী প্রশাসনে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্য ভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।’’

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজনেটেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য ৪০ বছরের এলিসের ‘ইসরায়েলের বন্ধু’ হিসাবে পরিচিতি রয়েছে। তাঁকে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি নিয়োগ করা ট্রাম্পের ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করছে রিপাবলিকান পার্টির একাংশ। রবিবার এলিসের পাশাপাশি টম হোমাননে আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া