রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের সময় আরো পাঁচদিন বৃদ্ধি

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের সময় আরো পাঁচদিন বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের সময় আরো ৫দিন সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত শিক্ষার্থীরা তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন।

আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ‘আগে আপত্তি জানানোর শেষ সময় আজ বৃহস্পতিবার পর্যন্ত থাকলেও কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। আজ দুপুরের মধ্যেই নোটিশ জারি করা হবে এবং অনলাইনেও তা আপডেট হবে। শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে তাদের বিভাগের অফিসে আপত্তি জানাতে পারবেন। যাচাই-বাছাইয়ের কাজ চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।’

এর আগে গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী। প্রকাশিত তালিকাটি বিশ্ববিদ্যালয়ের সব হল, বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ডেও টানানো হয়েছে। আগের খসড়ায় (২৮ আগস্ট ঘোষিত) ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৭৫২ জন, নতুন তালিকায় যুক্ত হয়েছেন আরও ১১৪ শিক্ষার্থী।

ঘোষিত সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বও থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ সমাপ্তির পরপরই শুরু হবে গণনা।

৩৫ বছর পর চাকসু নির্বাচন
সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩৫ বছর ধরে তা স্থগিত রয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আচরণবিধিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হঠাৎ ঘটে যাওয়া সহিংসতায় শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা আর হতাশা তৈরি হয়েছে। নির্বাচনী উচ্ছ্বাসের জায়গা এখন নিয়েছে নিরাপত্তাহীনতা ও অস্থিরতার ছাপ।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া