শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হলো মিরসরাই-ফটিকছড়ি সড়ক

সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

চালু হলো মিরসরাই-ফটিকছড়ি সড়ক

পাহাড়ধসে বন্ধ থাকা মিরসরাই-ফটিকছড়ি সড়ক ছয়দিন পর চালু হয়েছে। ১৩ জুলাই রবিবার সকাল থেকে সংস্কার কাজ শুরু করেছে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। এদিন বিকেল থেকে সড়কে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়।

জানা যায়, মিরসরাই নারায়ণহাট-ফটিকছড়ি অভ্যন্তরীণ সড়কের ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড় ধসে সড়কে সড়কটিতে পাঁচদিন ধরে বন্ধ ছিল যানচলাচল। সকালে সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করে তুলেন। সিএনজি, বাইক, মালবাহী বিভিন্ন গাড়িসহ প্রায় পাঁচ শতাধিক গাড়ি এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে। এখানে পাহাড়ের বেশকিছু এলাকায় চাষ হয় লেবু। এখানকার লেবু চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ দেশের নানাপ্রান্তে বিক্রির উদ্দেশ্য নেয়া হয়।

সীতাকুন্ড-ফটিকছড়ি (অতিরিক্ত) সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, টানা বৃষ্টির কারণে মিরসরাই-নারায়ণহাট-ফটিকছড়ি অভ্যন্তরীণ সড়কে পাহাড় ধসের কারণে বন্ধ ছিল যানচলাচল। বৃষ্টির জন্য আমরা এস্কেভেটর নিয়ে কাজ করতে পারি নাই। রবিবার সকালে সড়কের মাটি সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া