অনলাইন ডেস্ক | শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট শহরের হাজী মাদ্রাসা রোডের একটি কার্নিভাল সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সহসভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, এসো-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদিরসহ অন্যরা।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা সমাধান, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা পেট্রোল পাম্প ব্যবসার উন্নয়ন ও সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah