শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   184 বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও কেক কাটাসহ নানা কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ২১ অক্টোবর মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

দেশে উচ্চ শিক্ষার প্রসার বিশেষ করে সারাদেশের কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ উদ্যোগের ফলে দেশের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে প্রসারিত হয়। সফলতার ধারাবাহিকতায় ৩৩ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ, যা দেশের মোট উচ্চ শিক্ষার ৭০ শতাংশ।

Facebook Comments Box

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া