জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 282 বার পঠিত
ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে একটি মিটিং করে ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২৯ অক্টোবর বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরি সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তাই অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ ও আগামী অন্যান্য পরীক্ষা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah