রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের এনইএফ বৃত্তি পেলেন গাকৃবির ২০ শিক্ষার্থী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

জাপানের এনইএফ বৃত্তি পেলেন গাকৃবির ২০ শিক্ষার্থী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০ জন মেধাবী শিক্ষার্থী সম্প্রতি জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে আজ ১৯ অক্টোবর রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক প্রদান করা হয়।

স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৭ হাজার টাকা হারে ৩ বছরের জন্য এ বৃত্তি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাগাও এনইএফ বৃত্তি প্রদান করে এমন শিক্ষার্থীদের, যারা নিজ দেশে থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত। এ বৃত্তি পাওয়ার মাধ্যমে গাকৃবির শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল।

এ বৃত্তি প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সিনিয়র শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। চেক প্রদান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের, এ বৃত্তি প্রমাণ করে, আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তবভিত্তিক গবেষণার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছি।’ এ সময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার জন্য আরো বেশী কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া