বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে প্রদর্শিত হবে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুলনাচ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   308 বার পঠিত

জাপানে প্রদর্শিত হবে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুলনাচ

ফাইল ছবি

জাপানে প্রদর্শিত হবে বাংলাদেশের বিখ্যাত পুতুলনাচ। সে লক্ষ্যে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নয় সদস্যের একটি দল জাপানে যাবে। সেখানে ওসাকা এক্সপ্রো ইন্টারন্যাশনাল প্রগ্রামে তাদের নাচ পরিবেশন করার কথা রয়েছে। আয়োজনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই ওই নয় জন ভিসা পেয়েছেন।

জাপান সফরকে সামনে রেখে এরই মধ্যে সংশ্লিষ্টরা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তারা অন্তত ১৫ দিন সেখানে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে এ প্রগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা সম্ভব হবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। এর আগে গত বছরের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পুতুলনাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পুতুলনাচের এমন আয়োজন বাড়তে থাকে।

স্থানীয় নৃত্যশিল্পী মেহেক জিয়া জানান, শিশুশিল্পী চন্দ্রিমা বনিক, আরাধ্যা, মম, গুড়িয়াসহ নয়জন জাপান যাবেন। ওসাকা এক্সপ্রো কালচারাল অ্যাক্টিভিটিস এ অংশ নিতে জুলাইয়ের শেষদিকে জাপানের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা। সেখানে দুই সপ্তাহের বেশি তাদের থাকার কথা রয়েছে।

এ ছাড়া এ আয়োজনে অংশ নেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হালিম খানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশের সুনাম যেন বয়ে আনতে পারেন সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া