রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সহসভাপতি এ.বি. মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. জেড. এম. আরিফুর রহমান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহ, পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু, চিনাইর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঞা, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল এবং নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ এবং সংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়ক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্যে স্নাতকোত্তর ও চেন্নাইয়ের তেইজাস স্কুল অব পারফর্মিং আর্টস থেকে ভারতনাট্যমে বিএ সম্পন্ন করা জুনায়েদ হোসেন বাবুর নেতৃত্বে একটি দল দুটি নৃত্য পরিবেশন করে।

সংবর্ধনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা ক্রেস্ট ও নাস্তা তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া