ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে চব্বিশের জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মঈনদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে কুরআনখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য গোলাম মওলা মুরাদ, মিয়া মোহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শিল্পী, হাসান মুকুল, সাইফুল আলম সিদ্দিকী, নিজাম উদ্দীন, মোহাম্মাদ তোহা, কামরুল হুদা, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, কামাল পারভেজ, সাঈফী আনোয়ারুল আজীম, নজরুল ইসলাম, ইসমাইল ইমন, মোহাম্মদ আজাদ, বজলুল হক, তৌহিদুল ইসলাম।
প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের পরিচালনায় আজ ১৬ জুলাই বুধবার সকাল ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্চে গণ-অভ্যুত্থানে শহীদ সাহসী সন্তানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে গণ-অভ্যুত্থানে জীবন উসর্গকারী শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ প্রেস ক্লাবের সকল অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah