নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 211 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আখতার হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গতকাল ২৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে এ ঘটনা ঘটে। আখতার ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকা আইপিএস সংযোগ স্থাপন করতে যান আখতার। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মারা যাওয়া যুবকের মরদেহ হাসপাতালে আনা হয়নি। পরিবারের যদি কোনো অভিযোগ থাতে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah