শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল!

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল!

জেল থেকে জামিনে বের হওয়ার দু’দিন পরই দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে এক দলীয় সম্মেলনে নিজেই এ কথা ঘোষণা করলেন তিনি। ভোটে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সঙ্গে এ-ও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবারই তিহাড় থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মুক্তির দু’দিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

আপ প্রধান দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর কে বসবেন তার আসনে? কে হবেন কেজরীর উত্তরসূরি? তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

কেজরিওয়াল জানিয়েছেন, দলের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তবে তিনি কে? তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আপ প্রধান।

কেজরিওয়ালের এই ঘোষণাকে তার অগ্নিপরীক্ষা হিসাবেই ব্যাখ্যা করছেন আম আদমি পার্টির রাজ্যসভার এমপি রাঘব চড্ডা। তিনি বলেন, আজ তিনি (কেজরিওয়াল) অগ্নিপরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিবাসী আপকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে তিনি সৎ।

সব কিছু ঠিকঠাক থাকলে, মাস পাঁচেক পরেই দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে সেই নির্বাচন যাতে এগিয়ে আনা হয়, সেই দাবিও জানিয়েছেন আপ প্রধান।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া