বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অবৈধভাবে টপ সয়েল কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

নবীনগরে অবৈধভাবে টপ সয়েল কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া বাইখালী খাল পারের কৃষি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেওয়ার সময় গতকাল বৃহস্পতিবার সকালে মাটির নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটি কাটার অপরাধে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজনকে জরিমানা করা হয়েছে এবং আটক নৌকাগুলোর মালিক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া