রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কলেজছাত্রী জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   272 বার পঠিত

নবীনগরে কলেজছাত্রী জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে কলেজছাত্রী ফারজানা আক্তার জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের হাতে ছিল ‘জুঁই হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের গ্রেফতার করো’, ‘আমরা ন্যায়বিচার চাই’সহ নানা শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড।

সমাবেশে শিক্ষার্থী ফাহাদ, মুক্তা আক্তার, মরিয়ম আক্তারসহ অনেক শিক্ষার্থী বলেন, একজন মেয়ে শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যা মেনে নেওয়া যায় না। জুঁই আমাদের গর্ব ছিল। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষার, সেই স্বপ্নকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে। আমরা তার ন্যায়ের জন্য লড়ব। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।

কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, এটি একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা জুঁই হত্যার সঠিক তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত জুঁইয়ের পিতা আবু হাসনাত রানা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি মেয়ের মরদেহ উদ্ধারের পর নবীনগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি- ঘাতকদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাহাজ্জুদ নামাজের জন্য ওজু করতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই (১৭)। দুই দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে কচুরিপানা তুলতে গিয়ে এলাকাবাসী তার ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে, পরে পরিবারের সদস্যরা সেটি জুঁইয়ের বলে শনাক্ত করেন।

নিহত জুঁই লাউর গ্রামের আবু হাসনাত রানার মেয়ে এবং ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া