বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক দলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

নবীনগরে কৃষক দলের আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উদ্যোগে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয়।

বিদ্যাকুট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে.এম. মামুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদল নেতা মো: সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মো: কাউসার মিয়া, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক জালাল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমান সেটা উল্লেখ করেছেন। তার এই দিকনির্দেশনায় আমাদের এই তৃণমূল কৃষকের সাথে পথচলা। সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে। কৃষক যাতে সহজ সুলভ ন্যায্যমূল্য সার-বীজ কীটনাশক পায়। সময়মতো কৃষকের খেতে পরিচর্যা করতে পারে সে ক্ষেত্রে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া