বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

নবীনগরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে ইব্রাহিমপুর বাঁশ বাজারে ইব্রাহিমপুর বিএনপির দলীয় কার্যলয়ের সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মোঃ জহিরুল হক জুরু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কে.এম. মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু।

উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক হুমায়ুন মুন্সি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক উবাইদুল আহমেদ ইমরান, ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক মেরাজুল ইসলাম সোহাগ, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজিবুর রহমানসহ ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া