বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

নবীনগরে কৃষক দলের সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জানুয়ারি বৃহষ্পতিবার বিকেলে রছুল্লাবাদ বাজারে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী জহিরুল হক জরু মিয়া’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক কে.এম. মামুনুর অর রশিদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কাজী হেলাল, যুগ্ম আহবায়ক মমিনুল হক পলাশ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হক বেদন, সহ-সভাপতি ও রছুল্লাবাদ বাজার কমিটির সভাপতি দুলু মিয়া ব্যাপারী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নান্টুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া