বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

নবীনগরে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নবীনগর উপজেলার তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় তিতাস নদী নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে উপজেলার নাটঘর ঋষিপাড়া এলাকায় স্থানীয় জেলেরা তিতাস নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিতাস নদী থেকে ওই ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ হবে।

তিনি আরো জানান, লাশ ৮ থেকে ১০ দিন আগের হবে। লাশের শরীরে পঁচন ধরেছে। নদীর স্রোতে লাশটি কোথাও থেকে ভেসে আসতে পারে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া