বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   165 বার পঠিত

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীনগরে পুকুরে ডুবে আনিকা আক্তার (০৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ ১৫ মে বৃহস্পতিবার ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আনিকা বাড়ির পাশে’র একটি পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পরে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে তার বড় বোন। পরে পুকুরে খোঁজ করে তার নিথর দেহ উদ্ধার করে। আনিকার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া