বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   289 বার পঠিত

নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করানোর লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ১৮ জুন বুধবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ আয়োজন করা হয়। এতে যৌথভাবে নবীনগর তিতাস ফুটবল একাডেমি ও সিটি ক্লাব এবং নবীপুর একাদশ ফুটবল খেলায় অংশগ্রহণ করে। খেলোয়াড় ও কলাকুশলীদের মাঝে পানীয়, খাবার ও সাবান প্রদান করে উৎসাহিত করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার সহ-সভাপতি বাবুল আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্রিয়া সংগঠক ও সেনাবাহিনীর সাবেক সদস্য মো. দুলাল মিয়া।

নবীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি মো. মাজেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, আল-মামুন, সিটি ফুটবল ক্লাবের ম্যানেজার মো. জাহিদ ও মাজেদুল ইসলাম হৃদয়, নবীপুর একাদশের ম্যানেজার জুনাইদ আহমেদ।

এ সময় নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলার সভাপতি ও কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু উভয়েই মুঠোফোনের মাধ্যমে যুক্ত হন। তারা মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সামাজিক কার্যক্রমকে সাধুবাদ জানান।

Facebook Comments Box

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া