বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নবীনগরে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে (৭) বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুর ফজুল মাত্রাসার শিক্ষক। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুরে বরে পুলিশ জানায়।

এ ঘটনায় বলাৎকারের শিকার ওই ছাত্রের মা পারভীন বেগম বাদী হয়ে নবীনগর থানায় আজ সকালে মামলা করেছেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার দেখিয়ে সকালে কোর্টে চালান করেছে।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক দুপুর ১২ টার দিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত তিনদিন আগে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষক বায়োজিদ (৭) মাদ্রাসায় এলে ওই অভিযুক্ত শিক্ষক তাকে মাদ্রাসার নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে আজ সকালে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে ওই অভিযুক্ত শিক্ষকের সাথে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।

এদিকে ন্যাক্কারজনক এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে, এ ঘটনা আদৌ কতটা সত্য ও বিশ্বাসযোগ্য, তার পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় উঠে। তবে স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া