বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচার কবজি বিচ্ছিন্নের অভিযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচার কবজি বিচ্ছিন্নের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বায়েজিদ তার চাচা রফিকুল ইসলামের উপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করেন। ঘটনার পর থেকে হামলাকারী বায়েজিদ পলাতক রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া