বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান স্বেচ্ছাসেবীকর্মী শিহাব উদ্দিন (২৫)। কারো রক্তের প্রয়োজনে ফোন দিলে, ছুটে যেতো রক্ত দিতে। এমন ফোন পেয়ে একজন মুর্মুর্ষ রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছিলো মোটরসাইকেল যোগে।

আজ  রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতাব তার আপন চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সেও মারা যায়। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

নিহত শিহাবের বাবা রফিক মিয়া জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হয়ে গেলো বলে তিনি বিপাল করছেন। নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া জানান, আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল স্বেচ্ছাসেবী কর্মী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া