বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ (৩৩) জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আব্দুল মোনাস জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। অটোরিকশা ও মোটরসাইকেলটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া