নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের ৩৫০ জন নিম্ন আয়ের মানুষ পেয়েছেন ইফতার সামগ্রী। প্রত্যেককে মোট ১০ কেজি পরিমান ছানাবুট, ডাল, তেল, পিয়াজ, আলু, খেজুর ও লবন দেয়া হয়।
আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে সাতঘর হাটি দারুস সুন্নাহ্ ইসলামীয়া মাদ্রসার সহ-সভাপতি, প্রবাসী আলহাজ্ব মোঃ হারুন আল-রশিদের অর্থায়নে ও আলোকিত সমাজ সাতঘর হাটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ।
ইফতার সামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। আলোকিত সমাজ সাতঘর হাটির আহবায়ক এম. নাঈমুর রহমানের সভাপতিত্বে ও শারমিনুল ইসলাম সাইফুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াছুর রহমান, সাতঘর হাটি দারুস সূন্নাহ্ ইসলামিয়া মাদ্রসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া আবু বকর (রাযি:) মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজ সেবক হারুন আল-আল রশিদ এর পক্ষে অতিথিবৃন্দ আমতুলি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসার টিউবওয়েল স্থাপনের জন্য মাদ্রসার মোহতামিম মাওলানা আব্দুর রহমানের হাতে দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পাশাপাশি ‘সবার জন্য ইসলাম’ নামক বই সবার মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা আরাফাত হুসাইন মুজাহিদী।
Posted ৩:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah