বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

মো. বিল্লাল সরকার   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর ইউনিয়নে গণঅধিকার পরিষদের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তপু। প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক রাজীউর রহমান তানভীর।

বিশেষ অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সোহেল রানা রাফি, সাদেক আহমেদ আকাশ – আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, নবীনগর উপজেলা

আলী হায়দার সুমন – সভাপতি, যুব অধিকার পরিষদ, নবীনগর উপজেলা, আবদুল কাইয়ূম – সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, নবীনগর উপজেলা, হাকিম আহমেদ হৃদয় – সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, নবীনগর উপজেলা, কামরুল হাসান ইকরাম – আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, নবীনগর উপজেলা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান বেপারী, আলাউদ্দিন আহমেদ ও মোজাক্কির ভূঁইয়া।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের একমাত্র শহীদ তানজিল মাহমুদ সূজয়ের পিতা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান ও ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক হেদায়েত নূর।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম তপু বলেন, “দেশের রাজনৈতিক সংস্কারে প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।” নেতৃবৃন্দ দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং শহীদ সূজয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইখলাস উদ্দিন।

বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া